মালদা

স্কুলের মাঠ বেআইনি ভাবে দখলকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধোর ও নিগ্রহ দুস্কৃতিদের

স্কুলের মাঠ বেআইনি ভাবে দখলকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধোর ও নিগ্রহ করে দুস্কৃতিরা। জানা যায় প্রায় স্কুলের জন্ম লগ্ন থেকে স্কুলের
পার্শ্ববর্তী মাঠে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিত। আজও সেই রকম প্রস্তুতিপর্ব চলা কালীন এক দল দুস্কৃতি
ছাত্রছাত্রীদের ছেলে মেয়ে নির্বিশেষে বেধড়ক মারধোর ও নিগ্রহ করে। ছিঁড়ে দেওয়া হয় মেয়েদের জামা কাপড়, চুল ধরে টানাটানি করা হয়। ছেলেদের হাতের আঙুল ভাঙা হয়, পায়ে আঘাত করা হয় বাঁশ দিয়ে। ঘটনায় আহত হয়েছে রাম নগর হাই মাদ্রাসার প্রায় ৫০ জন ছাত্রছাত্রী। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/CzU6XJ3p1K4